পূর্বধলার বর্ষীয়ান আলেম আল্লামা গোলাম মোস্তফার ইন্তেকাল - ভোরের সময় অনলাইন পূর্বধলার বর্ষীয়ান আলেম আল্লামা গোলাম মোস্তফার ইন্তেকাল

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds


পূর্বধলার বর্ষীয়ান আলেম আল্লামা গোলাম মোস্তফার ইন্তেকাল



পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার বিশকাকুনী ইউনিয়নের শরীফপুর-কলংকা গ্রামের ঐতিহ্যবাহী প্রাচীন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক প্রিন্সিপাল, শাইখুল হাদীস এবং ঢাকার মুসলিম বাজারস্থ মাদরাসার নায়েবে মোহতামীম, বর্ষীয়ান আলেমেদ্বীন শাইখুল হাদীস আল্লামা গোলাম মোস্তফা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (২৫ এপ্রিল) বিকেল ৪টা ৪০ মিনিটে রাজধানীর ইবনেসিনা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্যজনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।

মরহুম আল্লামা গোলাম মোস্তফা ছিলেন একজন প্রথিতযশা আলেম ও শিক্ষাবিদ। দীর্ঘদিন ধরে তিনি দ্বীনি শিক্ষার খেদমতে নিয়োজিত থেকে অসংখ্য আলেম গড়ে তুলেছেন। তাঁর ইলমি অবদান ও শিক্ষাদানের মাধ্যমে তিনি এলাকায় ব্যাপক সম্মান ও গ্রহণযোগ্যতা অর্জন করেন।

পারিবারিক জীবনে তিনি স্ত্রী, ৫ ছেলে ও ৮ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর পিতা ছিলেন মরহুম আল্লামা জব্বার (রহ.)।

তাঁর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফা, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের তালুকদার, ‘আজকের আরবান’-এর প্রকাশক ও সম্পাদক সৈয়দ আরিফুজ্জামান, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি মো. জায়েজুল ইসলাম, সাধারণ সম্পাদক নোমান শাহরিয়ারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও আলেম-উলামা।

মরহুমের জানাজার নামাজ আগামীকাল রবিবার (২৬ এপ্রিল) বাদ যোহর জামিয়া দারুস সুন্না শরীফপুর (কলংকা) মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ